শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, জহুরুল ইসলাম মেডিকেল কলেজে সমাবেশ

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যালোচনা, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ জোরদার এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে অনুষ্ঠিত

2026-10-30T16:49:18+00:00
2026-10-30T16:49:18+00:00
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, জহুরুল ইসলাম মেডিকেল কলেজে সমাবেশ
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যালোচনা, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ জোরদার এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে প্রথম পর্যায়ের (ফেজ-১) এ ‘প্যারেন্টস মিটিং’ অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহাউদ্দিন ভূঁইয়া। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাঈদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. খালেকুল ইসলাম এবং ডা. দীপালী রাণী পাল।

সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষা, পড়াশোনার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: