শিশুদের সঙ্গে সময় কাটালেন সমাজকল্যাণমন্ত্রী, হাটহাজারীর পুনর্বাসন কেন্দ্রে নানা আয়োজন

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড

2026-10-30T16:58:45+00:00
2026-10-30T16:58:45+00:00
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিশুদের সঙ্গে সময় কাটালেন সমাজকল্যাণমন্ত্রী, হাটহাজারীর পুনর্বাসন কেন্দ্রে নানা আয়োজন
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি কেন্দ্রের আবাসন, পরিবেশ, অফিস ব্যবস্থাপনা ও শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রের বাগানে পেয়ারার চারা রোপণ করেন। পরে শিশুদের তৈরি দেয়ালিকা ‘আলোকবর্তিকা’র দ্বাদশ সংখ্যা উন্মোচন করেন।

এ উপলক্ষে কেন্দ্রের উদ্যোগে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে কেন্দ্রের নিবাসী শিশুরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। তাদের পরিবেশনা উপভোগ করে মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিশুরা নিজেদের তৈরি পুঁতির তাজমহল আকৃতির একটি শোপিস মন্ত্রীকে উপহার দেয়। কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও তাঁকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

পরিদর্শন শেষে কেন্দ্রের সার্বিক পরিবেশ, আবাসন ব্যবস্থা, অফিস ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় তিনি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, সমাজকল্যাণমন্ত্রীর এ পরিদর্শন কেন্দ্রের সেবা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে সহায়ক হবে বলে তাঁরা আশা করছেন।

এর আগে মন্ত্রী সরকারি শিশু পরিবার ও সেইফ হোম পরিদর্শন করেন।

জেসমিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, আন্তর্জাতিক উশু বিচারক ও কোচ আবদুল্লাহ আল ফয়সাল এবং ফারজানা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: