জাপান থেকে ফেরার পথে বিপত্তি, যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

জাপানে চার দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা

2026-10-29T17:25:53+00:00
2026-10-29T17:25:53+00:00
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
জাতীয়
জাপান থেকে ফেরার পথে বিপত্তি, যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি
জাপানে চার দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত শাধিনের বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১০টা ৩৫ মিনিটে ফ্লাইটটির পৌঁছানোর কথা রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যান তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

গত ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি, অবকাঠামো ও আঞ্চলিক-আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: