‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—শপথ শিক্ষার্থীদের

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

সারাদেশ

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে শপথ নিয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের সাড়ে

2026-10-29T15:54:47+00:00
2026-10-29T15:54:47+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—শপথ শিক্ষার্থীদের
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৫৪ পিএম 
সংগৃহীত ছবি

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে শপথ নিয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলার শপথ নেয়। এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক বিশ্বনাথ রায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং সহকারী অধ্যাপক লোকমান আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “আসুন, আমরা শপথ নিই—যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না।”

তাঁর আহ্বানে উপস্থিত শিক্ষার্থীসহ সবাই হাত তুলে মাদকবিরোধী শপথ নেন। এ সময় মাদকমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতনতা ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে মাদকমুক্ত কিশোরগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে প্রধান অতিথি শিক্ষার্থীদের কাছ থেকে আইডি নেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: