রামুতে নালার পানির নিচে মিলল ৩ লাখ ইয়াবা, গ্রেপ্তার নারী

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের রামুতে নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ

2026-10-29T14:43:33+00:00
2026-10-29T14:43:33+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
রামুতে নালার পানির নিচে মিলল ৩ লাখ ইয়াবা, গ্রেপ্তার নারী
চট্টগ্রাম সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের রামুতে নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুনিয়াছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫-এর সিপিসি, কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় বিপুল পরিমাণ মাদকের একটি চালান কেনাবেচা হচ্ছে। পরে তথ্যের সত্যতা যাচাই করে সেখানে অভিযান চালায় দলটি।

অভিযান টের পেয়ে পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া করে খালেদা বেগমকে আটক করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার খালেদা বেগম রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কাদের হোছন ও খতিজা বেগমের মেয়ে। এসআরবির প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ খালেদা বেগমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: