খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার আশিক গ্রুপের দুই সদস্য

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনায় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আশিক গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর স্পেশাল কোম্পানির একটি

2026-10-29T14:34:26+00:00
2026-10-29T14:34:26+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার আশিক গ্রুপের দুই সদস্য
খুলনা সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
খুলনায় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আশিক গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৩টা ৩৫ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন চানমারি শিপইয়ার্ড এলাকার আহমাদিয়া মাদ্রাসা রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাহিল মাহমুদ (২৫) ও শাহাদাত হোসেন শুভ (২৩)। ছাহিল মাহমুদ খুলনার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে। শাহাদাত হোসেন শুভ খুলনার লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে চানমারি শিপইয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা মহানগরীর সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: