
এ নির্বাচনে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন ভোটার ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, এসআরবি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।
কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে যুক্ত করা হয়েছে বডি-ওর্ন ক্যামেরা। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন-পরবর্তী দুই দিনও এলাকায় এসআরবি সদস্যদের মোতায়েন রাখার কথা রয়েছে।
এই আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। শূন্য আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ভোটগ্রহণ শেষে গণনা ও ফল ঘোষণার মধ্য দিয়ে নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের পরবর্তী সংসদ সদস্য।