রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রামু (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে আব্দু রশিদ (৫৫) ওরফে খুইল্যা মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল

2026-10-29T15:29:27+00:00
2026-10-29T15:29:27+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
রামু (কক্সবাজার) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম 
সংগৃহীত ছবি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে আব্দু রশিদ (৫৫) ওরফে খুইল্যা মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের সঙ্গে থাকা তাঁর শ্যালক জানান, প্রতিদিনের মতো তাঁরা কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন। এ সময় বন থেকে একদল বন্যহাতি ধানখেতে চলে আসে। ধানখেত থেকে হাতি তাড়াতে গেলে আব্দু রশিদ হাতির আক্রমণের শিকার হন। তাঁর শ্যালক পালিয়ে প্রাণে বাঁচলেও আব্দু রশিদ পালাতে পারেননি। পরে স্থানীয় লোকজনকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।

ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, ফসলি জমের ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হন আব্দু রশিদ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের মরদেহ বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে ঈদগড় রেঞ্জের বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আব্দু রশিদ চার ছেলে ও এক মেয়ের জনক। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: