মোংলায় এসআরবির অভিযান, গাঁজাসহ আটক চার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এসআরবি-৬ সদর কোম্পানির একটি দল।বুধবার (২৮

2026-10-29T11:46:26+00:00
2026-10-29T11:46:26+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
মোংলায় এসআরবির অভিযান, গাঁজাসহ আটক চার
বাগেরহাট প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ এএম 
সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এসআরবি-৬ সদর কোম্পানির একটি দল।

বুধবার (২৮ অক্টোবর) রাতে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমি ইসলাম (৩২), পারভেজ (২১), ময়না (২৪) ও ফাতেমা (৩০)। তাঁরা সবাই মোংলা পৌরসভার শ্রম কল্যাণ রোডের বালুরমাঠ এলাকার বাসিন্দা।

এসআরবি-৬-এর মিডিয়া উইং জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের একটি দল বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের জব্দ করা গাঁজাসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬-এর মিডিয়া উইং আরও জানায়, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র জব্দ, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: