
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম মহানগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার সালাউদ্দিনের বাবার নাম মৌলভী জকরিয়া। তাঁর বাড়ি কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটার সিকদারপাড়া এলাকায়।
পুলিশ জানায়, সালাউদ্দিনের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ছাড়া ঢাকার সবুজবাগ থানায় করা একটি মামলায় তিন লাখ পিস ইয়াবা উদ্ধারের বিষয়টিও উল্লেখ রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে রয়েছে—মহেশখালী থানার মামলা নং ০৫(৭)২০, অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায়; সবুজবাগ থানার মামলা নং ১২(৮)১৬; মহেশখালী থানার জিআর নং ১৬৬/২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১০(ক)/৪১ ধারায়; মামলা নং ২৩, জিআর নং ৭৪/২১, একই আইনের ৩৬(১)-এর ১০(গ)/৪১ ধারায়; মামলা নং ১০, জিআর নং ১৮৩/২০, অস্ত্র আইনের ১৯(এ) ধারায়; মামলা নং ০৬, জিআর নং ২৪৭/২২, দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৫০৬ ধারায়; মামলা নং ২৪, জিআর নং ৭৫/২১, দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ ধারায় এবং সিআর মামলা নং ১০৭০/২৫।
মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।