কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সোনার হাসি

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত নৈপুণ্যে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের নারী কম্পাউন্ড দল। ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনার পদক নিশ্চিত

2026-10-28T18:09:16+00:00
2026-10-28T18:09:16+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
খেলা
কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সোনার হাসি
ক্রীড়া ডেস্ক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম 
সংগৃহীত ছবি
এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত নৈপুণ্যে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের নারী কম্পাউন্ড দল। ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেছেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। একই আসরে পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে পরাজিত করে বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেন তাঁরা। চারটি এন্ডে বাংলাদেশের স্কোর ছিল যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮। অন্যদিকে কাজাখস্তানের স্কোর ছিল ৫৫, ৫২, ৫৬ ও ৫৭।

নিখুঁত নিশানা আর সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। বন্যা, শ্রীপর্ণা ও কুলসুমের এই সাফল্যে এশিয়া কাপের মঞ্চে দেশের আর্চারিতে যোগ হলো আরেকটি স্বর্ণপদক।

নারীদের স্বর্ণজয়ের দিনে পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টেও পদক পেয়েছে বাংলাদেশ। তবে ফাইনালে কাজাখস্তানের কাছে ২৩০-২২৪ স্কোরে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে হিমু বাছার, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদের দলকে।

এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে স্বাগতিক ইরাক। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২২৭-২১২ স্কোরে হারায় তারা।

নারী দলের স্বর্ণ ও পুরুষ দলের রুপা—দুই পদকে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সাফল্যের ঝুলিতে যোগ হলো নতুন অর্জন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: