২৮ রানেই থামল ইনিংস, তবু ইতিহাসে মুমিনুল—১১ হাজারের ক্লাবে তৃতীয় বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি

2026-10-28T17:54:04+00:00
2026-10-28T17:54:04+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
খেলা
২৮ রানেই থামল ইনিংস, তবু ইতিহাসে মুমিনুল—১১ হাজারের ক্লাবে তৃতীয় বাংলাদেশি
ক্রীড়া ডেস্ক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। তবে ব্যক্তিগত এই অর্জনের দিন ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ২৮ রান করে সাজঘরে ফিরেছেন এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সুইং ও গতির চ্যালেঞ্জ সামলে শুরুতে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছিলেন মুমিনুল। শামার জোসেফের ঘণ্টায় ১৪৬-১৪৭ কিলোমিটার গতির বাউন্সার এবং জাইডেন সিলসের সুইং সামলে ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে নেন তিনি। শুরুতে উইকেট আগলে রাখলেও পরে স্পিনার রস্টন চেজের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন।

চেজের বলে কাট ও সুইপ শটে চার মেরে রান তোলার গতি বাড়ান মুমিনুল। ইনিংসের ১৩তম ওভারে চেজকে সুইপ করে দুই রান নেওয়ার মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের ঘরে পৌঁছে যান তিনি।

এই মাইলফলকে পৌঁছানোর আগে মুমিনুলের প্রয়োজন ছিল মাত্র ১১ রান। এর মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় নাঈম ইসলাম ও তুষার ইমরানের পাশে জায়গা করে নেন তিনি।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান তুষার ইমরানের। ১৮২ ম্যাচে ৩২টি সেঞ্চুরি ও ৬৩টি ফিফটির সাহায্যে তাঁর সংগ্রহ ১১ হাজার ৯৭২ রান। দ্বিতীয় স্থানে থাকা নাঈম ইসলাম ১৮৪ ম্যাচে ৩৪টি সেঞ্চুরিতে করেছেন ১১ হাজার ২৫০ রান।

অন্যদিকে মুমিনুল ১৬৯ ম্যাচে ২৯টি সেঞ্চুরির সাহায্যে নিজের রানসংখ্যা ১১ হাজার ১৭-তে নিয়ে গেছেন।

মাইলফলক স্পর্শ করার পরও ইনিংস দীর্ঘ করতে পারেননি মুমিনুল। পেসার জাস্টিন গ্রিভসের বিপক্ষে ধৈর্য ধরে ব্যাটিং করলেও শেষ পর্যন্ত জোমেল ওয়ারিকানের বলে উইকেট হারান তিনি। মিডল ও অফ স্টাম্প বরাবর করা বলটি উড়িয়ে মারতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন মুমিনুল। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় বল চলে যায় মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে।

ফলে ২৮ রানেই থামে মুমিনুলের ইনিংস। ব্যক্তিগত ইনিংসটি বড় করতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে নিজের ক্যারিয়ারে যোগ করেছেন স্মরণীয় এক অর্জন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: