ডিমলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর ডিমলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিমলা থানা-পুলিশ সূত্রে এ তথ্য জানা

2026-10-27T13:22:46+00:00
2026-10-27T13:22:46+00:00
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডিমলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:২২ পিএম 
সংগৃহীত ছবি

নীলফামারীর ডিমলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিমলা থানা-পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের বার্নিরঘাট এলাকায় তিস্তা নদীতে নৌকাবাইচ ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। তিস্তা নদী রক্ষা কমিটি ও স্থানীয় কয়েকজনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী উপস্থিত হন।

সূত্রের দাবি, ওই দিন সন্ধ্যায় নৌকাবাইচ শেষ হওয়ার পর নদীর চর থেকে বাড়ি ফেরার পথে ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগের কর্মী ঝটিকা মিছিল করেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কয়েকজন কর্মী তাঁদের উসকানি দেন বলেও অভিযোগ রয়েছে। পরদিন ২৫ অক্টোবর মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় ও প্রশাসনিক পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এবং নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও তাঁদের নজরে এসেছে। মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় রাতে টেপাখড়িবাড়ী এলাকা থেকে মিছিলে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি আশরাফুল ইসলাম।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: