জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দক্ষতা ও শৃঙ্খলা জরুরি: সিএমপি কমিশনার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতিটি সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)

2026-10-25T15:57:30+00:00
2026-10-25T15:57:30+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দক্ষতা ও শৃঙ্খলা জরুরি: সিএমপি কমিশনার
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতিটি সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিন দিনব্যাপী ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মক্ষেত্রে ওয়াচার কনস্টেবলদের পেশাগত দক্ষতা বাড়ানো, দায়িত্ব পালনে আরও কার্যকর করে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

সিএমপি কমিশনার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন এবং সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার মাধ্যমে একটি দক্ষ, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

এ ছাড়া অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: