বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে মহাকাশ ক্যাম্প, চিফ হুইপের ১ লাখ টাকা সহায়তা

বরগুনা সংবাদদাতা

সারাদেশ

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং মহাকাশবিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ মহাকাশ ক্যাম্প-২০২৬। এ আয়োজনকে

2026-10-21T18:50:10+00:00
2026-10-21T18:50:10+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে মহাকাশ ক্যাম্প, চিফ হুইপের ১ লাখ টাকা সহায়তা
বরগুনা সংবাদদাতা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৫০ পিএম 
সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং মহাকাশবিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ মহাকাশ ক্যাম্প-২০২৬। এ আয়োজনকে উৎসাহিত করতে বরগুনা সাইন্স সোসাইটিকে ১ লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

গত সোমবার (১৯ অক্টোবর) বরগুনা সার্কিট হাউস মাঠে বরগুনা সাইন্স সোসাইটির উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি।

চিফ হুইপের পক্ষ থেকে দেওয়া ১ লাখ টাকার আর্থিক সহযোগিতা আয়োজক সংগঠনের কাছে হস্তান্তর করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকউজ্জামান মাহফুজ।

ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য ছিল টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ, রোবট প্রদর্শনী, ফোরডি চলচ্চিত্র প্রদর্শন এবং ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা মহাকাশবিজ্ঞান, রোবোটিকস ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে জানার সুযোগ পায়।

আয়োজনে অংশ নেয় দেশের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান ও সংগঠন। এর মধ্যে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি, যশোরের জেসিবি সায়েন্স ক্লাব এবং ঢাকার রোবোডেমিসসহ বিভিন্ন সংগঠন।

ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল বরগুনা সাইন্স সোসাইটির নিজস্ব উদ্ভাবন ‘শূন্য’। এ ছাড়া প্রদর্শিত হয় বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন। এসব প্রদর্শনীর মাধ্যমে বাস্তব জীবনের নানা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ করে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, মহাকাশ গবেষণা ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে সহায়ক হবে বলে তাঁরা আশা করছেন।

আয়োজকদের মতে, বিজ্ঞানভিত্তিক এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: