দুর্গোৎসবের সফল সমাপ্তি সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক দৃষ্টান্ত: মেয়র শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে দুর্গোৎসবের সফল সমাপ্তিকে সম্মিলিত প্রচেষ্টা, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.

2026-10-21T18:31:36+00:00
2026-10-21T18:31:36+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্গোৎসবের সফল সমাপ্তি সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক দৃষ্টান্ত: মেয়র শাহাদাত
চট্টগ্রাম ব্যুরো
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৩১ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামে দুর্গোৎসবের সফল সমাপ্তিকে সম্মিলিত প্রচেষ্টা, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে পতেঙ্গা সমুদ্রসৈকতে আয়োজিত প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ধর্মীয় উৎসবের বাইরেও নগরের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, জননিরাপত্তা ও নাগরিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশন ও নগরবাসীর মধ্যে অংশীদারত্ব আরও জোরদার করা গেলে চট্টগ্রামকে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে নগরের পূজা উদযাপন কমিটি, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। উৎসবের পরিবেশ সুন্দর ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করা হয়। সবার আন্তরিকতা ও সহযোগিতার ফলেই উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

এ জন্য পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য শুধু নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়; পাশাপাশি নাগরিক সেবা, পরিচ্ছন্ন পরিবেশ, চলাচলের উপযোগী সড়ক এবং উৎসবস্থলে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করাও জরুরি। দুর্গাপূজা উপলক্ষে নগরের বিভিন্ন পূজামণ্ডপে প্রয়োজনীয় সহযোগিতা, বিদ্যুৎ ও আলোকসজ্জার ব্যবস্থা সমন্বয়, সড়ক সংস্কার এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

নগরের বহুধর্মীয় সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে মেয়র বলেন, চট্টগ্রামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করছেন। পারস্পরিক ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে এ সামাজিক বন্ধন আরও শক্তিশালী হয়।

তিনি বলেন, একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসবকে অন্য সম্প্রদায়ের মানুষের আনন্দের অংশ করে নিতে পারলে পারস্পরিক আস্থা বাড়বে এবং সামাজিক বিভাজন কমবে। নগরবাসী যাতে স্বস্তি ও আনন্দের সঙ্গে ধর্মীয় ও সামাজিক উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিটি করপোরেশন দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার চর্চা অব্যাহত রাখতে হবে। সব ধর্মের মানুষের নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।

অনুষ্ঠানে অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট নিখিল নাথ। অনুষ্ঠান পরিচালনা করেন অঞ্জন দত্ত। বক্তব্য দেন ক্যাপ্টেন শামীম, ডা. নুরুল আবসার, বিপ্লব দে পার্থ, সৌরভ প্রিয় পাল, আশুতোষ দে, বিপ্লব সেন ও সুজন কুমার শীল।

এ সময় উপস্থিত ছিলেন রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, নটু চৌধুরী, সুকান্ত মহাজন টুটুল, প্রিয়তোষ ঘোষ রতন, রিপন রায় চৌধুরী, অধ্যাপক অসীম দে, শ্যামল চৌধুরী, রাজন দাশ, অসিক দত্ত, চন্দন পালিত, অয়ন ধর, রাসেল দত্ত, উত্তম কুমার শীল, লিটন চৌধুরী ও সৈকত মহাজন সাজুসহ অনেকে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: