নরসিংদীতে ইট নেওয়া নিয়ে বিরোধ, চাচা-চাচাতো ভাইয়ের বিরুদ্ধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসিংদী সংবাদদাতা

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

2026-10-21T20:51:40+00:00
2026-10-21T20:51:40+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
নরসিংদীতে ইট নেওয়া নিয়ে বিরোধ, চাচা-চাচাতো ভাইয়ের বিরুদ্ধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
নরসিংদী সংবাদদাতা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:৫১ পিএম 
প্রতীকী ছবি
নরসিংদীর রায়পুরায় বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া ওই গ্রামের আওলাদ হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন শাহিনের চাচা মোবারক হোসেন ও তাঁর ছেলে রাব্বি (১৭)।

পুলিশ ও নিহতের পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে শাহিনের বাবা আওলাদ হোসেনের সঙ্গে প্রতিবেশী চাচা মোবারক হোসেনের পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মোবারক ও তাঁর ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিনকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে।

পরে আহত শাহিনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত মোবারক ও তাঁর ছেলে রাব্বি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনাটি তদন্ত করছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: