পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

চিকিৎসা সরঞ্জামের সংকট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন

2026-10-21T18:37:31+00:00
2026-10-21T18:37:31+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি
রাজশাহী সংবাদদাতা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
চিকিৎসা সরঞ্জামের সংকট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ভর্তি ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনে আনসার সদস্যদের অবহেলার কারণে তাঁদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি সংঘবদ্ধভাবে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি তাঁদের।

ইন্টার্ন চিকিৎসকেরা জানান, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

তাঁদের দাবি, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই পাঁচ দফা দাবিতে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানান, সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁদের দাবিগুলো, হাসপাতালের বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত সংকট নিরসন ও চিকিৎসাসেবা স্বাভাবিক করার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: