থানায় ঢুকেই ৩ পুলিশকে পেটালেন, পালিয়েও শেষ রক্ষা হলো না যুবকের

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

সারাদেশ

জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার

2026-10-21T17:17:29+00:00
2026-10-21T17:17:29+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
থানায় ঢুকেই ৩ পুলিশকে পেটালেন, পালিয়েও শেষ রক্ষা হলো না যুবকের
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম 
সংগৃহীত ছবি
জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার পর থানার ভেতর থেকে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তাঁর। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসলাম হোসেন কালাই পৌরসভার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন থানার পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তাঁর পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি হঠাৎ কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। সরে যাওয়ার চেষ্টা করেও রক্ষা পাননি রকি। কাঠের বাটামের আঘাতে তাঁর বাম চোয়াল রক্তাক্ত হয়।

এরপর তাঁকে আটকানোর চেষ্টা করলে ড্রাইভার কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন আসলাম। এতে মাসুদ রানার পিঠে ছিলা ও ফোলা জখম হয়। একই সময় তাঁকে থামাতে এগিয়ে গেলে এসআই (নিরস্ত্র) আহসান হাবিবের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর আঘাত লাগে।

পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যান আসলাম। এরপর তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে কালাই থানা পুলিশ। একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আহত তিন পুলিশ সদস্য হলেন কনস্টেবল মাহমুদুল হাসান রকি, ড্রাইভার কনস্টেবল মাসুদ রানা ও এসআই (নিরস্ত্র) আহসান হাবিব। তাঁদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় কালাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় তিনি মন্ত্রী মহোদয়ের দায়িত্ব পালনে বাইরে ছিলেন। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার আসলাম হোসেনকে বুধবার দুপুরে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: