বরগুনায় ১৬ সাংবাদিক পেলেন ৮ লাখ টাকার অনুদান

বরগুনা সংবাদদাতা

সারাদেশ

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসাজনিত সংকটে থাকা বরগুনার ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার আর্থিক ও চিকিৎসা

2026-10-21T16:08:24+00:00
2026-10-21T16:08:24+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
বরগুনায় ১৬ সাংবাদিক পেলেন ৮ লাখ টাকার অনুদান
বরগুনা সংবাদদাতা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:০৮ পিএম 
সংগৃহীত ছবি
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসাজনিত সংকটে থাকা বরগুনার ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার আর্থিক ও চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগী সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ২০২৬-২৭ অর্থবছরের আওতায় এ সহায়তা প্রদান করা হয়েছে।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুন-অর রশিদ রিঙ্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মুশফিক আরিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ এবং বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন।

বক্তারা বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকেরা সমাজের অনিয়ম, অসংগতি ও মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের অগ্রগতিতে বিশেষ অবদান রাখে।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সংকট মোকাবিলায় সহায়তা করা জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক ও চিকিৎসা সহায়তা কার্যক্রম সাংবাদিকদের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসা ব্যয়ের চাপে থাকা বরগুনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ১৬ সাংবাদিকের হাতে মোট ৮ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: