হবিগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল গৃহবধূর মরদেহ

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

2026-10-21T14:58:59+00:00
2026-10-21T14:58:59+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল গৃহবধূর মরদেহ
হবিগঞ্জ সংবাদদাতা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৫৮ পিএম 
প্রতীকী ছবি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকাইলছেও আইডিয়াল স্কুল ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মরিয়ম বিবি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পেছনে কালনী নদীতে গোসল করতে যান মরিয়ম। একপর্যায়ে নদীর স্রোতে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে মঙ্গলবার দিনভর তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

পরদিন বুধবার সকালে কাকাইলছেও আইডিয়াল স্কুল ঘাট এলাকায় নদীতে মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়মের মরদেহ উদ্ধার করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: