লক্ষ্মীছড়ির দুর্গম বড়পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ি সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল থেকে

2026-10-20T18:56:10+00:00
2026-10-20T18:56:10+00:00
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
লক্ষ্মীছড়ির দুর্গম বড়পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
খাগড়াছড়ি সংবাদদাতা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন পর চিকিৎসাসেবার এমন আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। সেনাবাহিনীর মেডিকেল অফিসারের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আসা চক্ষুরোগ ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা ক্যাম্পে সেবা দেন।

চিকিৎসা ক্যাম্পে স্থানীয়দের সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চোখ ও চর্মরোগের বিভিন্ন সমস্যার চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। দুর্গম যোগাযোগব্যবস্থা ও পর্যাপ্ত চিকিৎসাসেবার অভাবে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে ভোগান্তিতে পড়ছেন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয়দের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি করেছে।

বড়পাড়াসহ আশপাশের এলাকার চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের বাসিন্দারাও এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দীর্ঘ বিরতির পর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি; ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ; বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম; মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাকিল; চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা; চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা এবং বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।

এ সময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা যাতে সহজে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে থাকার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় করতেও এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: