ভালুকায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের ভালুকায় জবরদখলের চেষ্টা করা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২০ অক্টোবর)

2026-10-20T17:47:22+00:00
2026-10-20T17:47:22+00:00
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভালুকায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় জবরদখলের চেষ্টা করা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার হবিরবাড়ি মৌজার ১৫৪ নম্বর দাগে অভিযান চালিয়ে বনভূমিটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বন বিভাগ।

উদ্ধার করা জমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের বনায়ন রয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল ইসলামের নির্দেশনায় হায়দার আলী, মাসুদ ও কাইয়ুমের নেতৃত্বে একদল ব্যক্তি সাইনবোর্ড লাগিয়ে ওই বনভূমি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদেকুজ্জামানের নির্দেশনায় বনপ্রহরীরা ঘটনাস্থলে যান। পরে তাঁরা সাইনবোর্ডটি সরিয়ে বনভূমি বন বিভাগের নিয়ন্ত্রণে নেন।

ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদেকুজ্জামান বলেন, জবরদখলের উদ্দেশ্যে বনভূমিতে একটি সাইনবোর্ড লাগানো হয়েছিল। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেটি সরিয়ে নিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ ডিভিশনের ভালুকা জোনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম আরিফ-উজ-জামান বলেন, উদ্ধার করা বনভূমি বন বিভাগের আওতায় নেওয়া হয়েছে। বনভূমি জবরদখলের চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: