ফতুল্লায় ঝুট-পলিথিনের গোডাউনে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ও পলিথিনের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের

2026-10-20T16:54:20+00:00
2026-10-20T16:54:20+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফতুল্লায় ঝুট-পলিথিনের গোডাউনে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ও পলিথিনের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় মার্কাস মসজিদসংলগ্ন মো. ইব্রাহিমের গোডাউনে এ আগুন লাগে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোডাউনের পাশেই আব্দুস সাত্তার নামের এক ব্যক্তির নতুন গোডাউনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি ছিটকে ইব্রাহিমের ঝুট ও পলিথিনের গোডাউনে পড়ে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

গোডাউনের মালিক ইব্রাহিম জানান, আগামীকাল তাঁর গোডাউনের মালামাল সরবরাহ করার কথা ছিল। আগুনে মালামাল পুড়ে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: