রাজবাড়ীতে রেললাইন থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

রাজবাড়ী সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ীতে পৃথক দুটি স্থান থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার

2026-10-20T15:40:17+00:00
2026-10-20T15:40:17+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে রেললাইন থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার
রাজবাড়ী সংবাদদাতা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম 
প্রতীকী ছবি
রাজবাড়ীতে পৃথক দুটি স্থান থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার দুটি এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হলেও অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের একজন সাকিব (৩০)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রাজবাড়ী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) থানা সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে সদর উপজেলার কুটি পাঁচুরিয়া এলাকার পেশকার বাড়ির কাছ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের আজাদের দোকানসংলগ্ন রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: