শৈশবের পূজার আনন্দ এখন শুধুই স্মৃতি: মিম

বিনোদন ডেস্ক

বিনোদন

শৈশবের দুর্গাপূজা মানেই নতুন পোশাক, পরিবারের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পছন্দের খাবার খাওয়া। সময়ের সঙ্গে জীবনের

2026-10-19T17:19:45+00:00
2026-10-19T17:19:45+00:00
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বিনোদন
শৈশবের পূজার আনন্দ এখন শুধুই স্মৃতি: মিম
বিনোদন ডেস্ক
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম 
সংগৃহীত ছবি
শৈশবের দুর্গাপূজা মানেই নতুন পোশাক, পরিবারের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পছন্দের খাবার খাওয়া। সময়ের সঙ্গে জীবনের ব্যস্ততা বেড়েছে, বদলেছে উৎসব উদ্‌যাপনের ধরনও। তবে পুরোনো দিনের সেই আনন্দ আজও স্মৃতিতে অমলিন। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছেও দুর্গাপূজা মানে শৈশব ও কৈশোরের মধুর স্মৃতিতে ফিরে যাওয়া।

মিম বলেন, ‘হারিয়ে যাওয়া সময়ের স্মৃতিই যেন সবচেয়ে বেশি মধুর।’ ছোটবেলায় নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের সঙ্গে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে বেড়ানো, দেবী দুর্গার কাছে সবার মঙ্গল কামনা, পছন্দের খাবার খাওয়া এবং বন্ধুদের সঙ্গে নাচ-গানে মেতে ওঠার মুহূর্তগুলো তাঁর কাছে ছিল অন্য রকম আনন্দের।

শৈশব ও কৈশোরের সেই দিনগুলোর কথা মনে করে মিম জানান, এখনো পূজার প্রতিটি দিন নতুন সাজে বের হন তিনি। তবে আগের মতো সেই আনন্দ আর ফিরে পাওয়া হয় না। তাই ষষ্ঠী থেকে দশমী—প্রতিটি দিনেই পুরোনো দিনের আনন্দের কিছুটা খুঁজে নেওয়ার চেষ্টা করেন এই অভিনেত্রী।

দুর্গাদেবীর কাছে মিমের প্রার্থনা, সবার মঙ্গল হোক, আগামীর দিনগুলো হয়ে উঠুক আরও সুন্দর।

এবারও পূজার শুরুতে মিমের সাজপোশাক এবং পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নজর কেড়েছে। প্রিয়জনদের সঙ্গে ঘোরাঘুরি, উৎসবের আমেজ আর হাসিমাখা ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দিয়েছে তাঁর আনন্দঘন সময়। কাজের ব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গে কাটানো এমন মুহূর্তগুলোই ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

বাংলাদেশের মডেল ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ বিদ্যা সিনহা সাহা মিম। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে তাঁর যাত্রা শুরু হয়। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। ব্যক্তিজীবনে ২০২২ সালের শুরুতে ব্যবসায়ী সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: