দুর্গারূপে পরীমনি, এক ঘণ্টায় ৪৮ হাজার প্রতিক্রিয়া!

বিনোদন ডেস্ক

বিনোদন

লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট, হাতে পদ্মফুল—সাজে ও অভিব্যক্তিতে যেন দেবী দুর্গার প্রতিচ্ছবি! চিত্রনায়িকা পরীমনির এমন ব্যতিক্রমী রূপ

2026-10-18T17:58:42+00:00
2026-10-18T17:58:42+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিনোদন
দুর্গারূপে পরীমনি, এক ঘণ্টায় ৪৮ হাজার প্রতিক্রিয়া!
বিনোদন ডেস্ক
রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৮ পিএম 
লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট, হাতে পদ্মফুল—দেবী দুর্গার সাজে চিত্রনায়িকা পরীমনি
লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট, হাতে পদ্মফুল—সাজে ও অভিব্যক্তিতে যেন দেবী দুর্গার প্রতিচ্ছবি! চিত্রনায়িকা পরীমনির এমন ব্যতিক্রমী রূপ মুগ্ধ করেছে তাঁর ভক্তদের। রবিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেবী দুর্গার সাজে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসা ও ভালোবাসার বন্যা।

পরীমনির এই বিশেষ সাজে ফুটে উঠেছে দুর্গাপূজার চিরচেনা আবহ। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে মুকুট ও পদ্মফুলের সমন্বয়ে তাঁর উপস্থিতি নজর কেড়েছে অনুসারীদের। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

ভিডিওটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস দেখা যায়। কেউ তাঁর সাজের প্রশংসা করেছেন, কেউ আবার তাঁকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘পরী সব সাজেই পরী।’ আরেকজন লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’

এক অনুসারী মন্তব্য করেছেন, কয়েক দিন আগেই তাঁর মনে হয়েছিল, পরীমনিকে দুর্গার সাজে দারুণ মানাবে। অভিনেত্রীকে এমন রূপে দেখে সেই ভাবনার সঙ্গে বাস্তবের মিল খুঁজে পেয়েছেন তিনি।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যে এতে প্রতিক্রিয়ার সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে যায়। মন্তব্যও জমা পড়ে সাড়ে ছয় হাজারের বেশি। অল্প সময়ের মধ্যে এমন সাড়া পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির এই ফটোশুট যে ব্যাপক মনোযোগ কেড়েছে, তা স্পষ্ট।

সাজসজ্জা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তাঁর হাতে রয়েছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।

সম্প্রতি ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। তবে ‘সেপারেশন’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অভিনয়ের পাশাপাশি নিজের ভিন্নধর্মী উপস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে প্রায়ই আলোচনায় আসেন এই চিত্রনায়িকা। এবার দেবী দুর্গার সাজে তাঁর নতুন ভিডিও ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: