চট্টগ্রামে ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরে ধারাবাহিক অভিযান চালিয়ে ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মো. ইমরান

2026-10-19T16:59:57+00:00
2026-10-19T16:59:57+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম 
সংগৃহীত ছবি

চট্টগ্রাম মহানগরে ধারাবাহিক অভিযান চালিয়ে ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মো. ইমরান হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ তথ্য জানায়।

অন্যদিকে, দাওয়াত খাওয়ার কথা বলে পরিবারের সদস্যদের কাছ থেকে ৮ ভরি ৮ আনা স্বর্ণালংকার নিয়ে আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১১ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

সিএমপির দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া স্বর্ণালংকার আত্মসাতের ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর কোতোয়ালি থানা-পুলিশ কাঠের বাংলো এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।

মামলায় গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৭ অক্টোবর আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চোর চক্রের সক্রিয় সদস্য মো. ইমরান হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এ ছাড়া নোয়াখালীর চরজব্বর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি গ্ল্যামার ১১৫ সিসি মোটরসাইকেল এবং চট্টগ্রামের মিরসরাই থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে এসব অভিযানে ১৪টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে হোন্ডা হর্নেট, হোন্ডা সিবি, অ্যাপাচি আরটিআর, হিরো হোন্ডা হাঙ্ক ও জিক্সারসহ বিভিন্ন মডেলের বাইক রয়েছে। গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় চুরির অভিযোগে করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে, চকবাজার থানা-পুলিশ জানায়, গত ৭ অক্টোবর বিকেলে বাদীর বোন লাইলাতুল নুসরাত নিপা (৩৬) আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাওয়ার কথা বলে বাদীর স্ত্রী ও মায়ের কাছ থেকে ৮ ভরি ৮ আনা স্বর্ণালংকার নিয়ে যান। পরে সেগুলো বিক্রি করে অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ১৮ অক্টোবর চকবাজার থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়। ওই দিন দুপুরে নগরের খুলশী থানার বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নিপাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিপা জানান, আত্মসাৎ করা স্বর্ণালংকারগুলো কোতোয়ালি থানার দিদার মার্কেটের নিচতলায় অবস্থিত নোভা জুয়েলার্সের ব্যবস্থাপক শুভ মজুমদারের কাছে বিক্রি করেছেন। পরে তাঁকে সঙ্গে নিয়ে ওই দোকানে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, দোকানের ব্যবস্থাপক দাবি করেন, নিপা ও তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে তিনি স্বর্ণালংকারগুলো কিনেছিলেন। পরে ব্যবসায়িক প্রয়োজনে সেগুলো গলিয়ে নতুন অলংকার তৈরি করা হয়। দোকানের ব্যবস্থাপকের দেওয়া তথ্য এবং গ্রেপ্তার নারীর শনাক্তের ভিত্তিতে ৫ ভরি ১ রতি ১ পয়েন্ট ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকার বেশি।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: