বাকেরগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি আবুল হোসেন খান

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

সারাদেশ

বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য আবুল হোসেন খান। এ

2026-10-18T16:11:24+00:00
2026-10-18T16:11:24+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাকেরগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি আবুল হোসেন খান
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য আবুল হোসেন খান। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান জানান।

শনিবার (১৭ নভেম্বর) উপজেলার চরামদ্দি, দাড়িয়াল ও দুধল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য।

শুভেচ্ছা বিনিময়কালে আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে আমরা সবাই বাঙালি। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে।

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে পূজার পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রতিটি পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: