ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ আটক ২

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা

2026-10-17T15:19:57+00:00
2026-10-17T15:19:57+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ আটক ২
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:১৯ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২২ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জেলার ধোবাউড়া উপজেলার ভুঁইয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় শামীম মিয়া (২১) ও মো. রাসেল মিয়া (২২) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে আট বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২২ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মালামালসহ তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: