সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, মুক্তি পেল ১৭০ জন

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও সহিংস অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ কিশোর ও তরুণকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন

2026-10-17T15:09:12+00:00
2026-10-17T15:09:12+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, মুক্তি পেল ১৭০ জন
সিলেট সংবাদদাতা
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম 
প্রতীকী ছবি
সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও সহিংস অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ কিশোর ও তরুণকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। প্রাথমিক যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায় ১৭০ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুরশেদ শামীম (বিপিএম)।

পুলিশ কমিশনার জানান, অভিযানে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীকে আটক করা হয়েছে, অপরাধের মাত্রা বিশ্লেষণ করে তাঁদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং মামলা থাকায় বাকি ১৩০ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং কিশোর ও তরুণদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে এ ধরনের সাঁড়াশি অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

পুলিশের এ উদ্যোগের মাধ্যমে নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও সহিংস অপরাধ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তরুণদের অপরাধ থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: