তারেক রহমানের সফর ঘিরে রাজশাহীতে সাজ সাজ রব, প্রস্তুতি দেখতে মাঠে রাসিক প্রশাসক

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতি জোরদার করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এর অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) বেলা

2026-10-16T18:18:37+00:00
2026-10-16T18:18:37+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
তারেক রহমানের সফর ঘিরে রাজশাহীতে সাজ সাজ রব, প্রস্তুতি দেখতে মাঠে রাসিক প্রশাসক
রাজশাহী সংবাদদাতা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতি জোরদার করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এর অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, যা মাদ্রাসা মাঠ নামে পরিচিত, পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন সড়ক সংস্কার এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় জনসভার মঞ্চ নির্মাণসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাসিক প্রশাসক।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্তে নগরবাসী আনন্দিত। তাঁকে একনজর দেখতে রাজশাহীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

রাসিক প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকের আইল্যান্ড রংকরণ, প্রয়োজনীয় সড়ক সংস্কার এবং নগরীর সার্বিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাসিক প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, সফরসূচি অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে বিকেল ৩টায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠ) আয়োজিত জনসভায় যোগ দেবেন। এ সময় ইক্ষুচাষিদের মধ্যে প্রণোদনাও বিতরণ করার কথা রয়েছে।

পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: