প্রেমের প্রস্তাবে ‘না’, ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম প্রকাশ কালু (১৯) নামে এক যুবককে

2026-10-16T16:44:58+00:00
2026-10-16T16:44:58+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রেমের প্রস্তাবে ‘না’, ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক
চট্টগ্রাম সংবাদদাতা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম প্রকাশ কালু (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সিকিউরিটি অ্যান্ড র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (এসআরবি-৭)। চট্টগ্রাম ও নোয়াখালীর যৌথ আভিযানিক দল নোয়াখালীর কবিরহাট থানা এলাকার চরমন্ডলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণী অনুযায়ী, নোয়াখালীর সুধারাম থানার ধন্যপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়েকে একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে রবিউল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিশোরী তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করায় রবিউল ক্ষুব্ধ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৫ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে রবিউল কিশোরীকে নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ১০ অক্টোবর সুধারাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারাসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। মামলাটির নম্বর ১৬।

মামলা হওয়ার পর থেকে রবিউল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রাম এবং এসআরবি-১১-এর সিপিসি-৩ (নোয়াখালী-নারায়ণগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর সুধারাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: