মিষ্টির শূন্য আসনে বিএনপির টিকিটের লড়াই, শুরু মনোনয়ন ফরম বিতরণ

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এ নির্বাচনে অংশ নিতে

2026-10-16T16:07:35+00:00
2026-10-16T16:07:35+00:00
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
মিষ্টির শূন্য আসনে বিএনপির টিকিটের লড়াই, শুরু মনোনয়ন ফরম বিতরণ
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নারী প্রার্থীদের মধ্যে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়ন ফরম বিতরণ করছে দলটি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাচ্ছে।

বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপ্রত্যাশীদের পূরণ করা ফরম শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই কার্যালয়ে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন, অর্থাৎ সংরক্ষিত নারী আসন-২৩-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটিতে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

এখন দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: