হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের অলিপুর

2026-10-15T16:42:28+00:00
2026-10-15T16:42:28+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম 
সংগৃহীত ছবি

হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের অলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে রওনা হন আব্দুল খালেক। পথে অলিপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: