খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে গুরুতর জখম করে ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রধান আসামি ও কথিত পরিকল্পনাকারী মিরাজ ওরফে

2026-10-15T15:10:15+00:00
2026-10-15T16:32:24+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
খুলনা সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:১০ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৪:৩২ পিএম
সংগৃহীত ছবি

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে গুরুতর জখম করে ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রধান আসামি ও কথিত পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ এবং তাঁর সহযোগী ইব্রাহীম গাজীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার কলাবাগান ও খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) খুলনা সদর থানার হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে। অপর আসামি মো. ইব্রাহীম গাজী (৪২) একই থানার সরকারপাড়া টুটপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।

এসআরবি-৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ অক্টোবর খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনজন অজ্ঞাত ব্যক্তি তাঁর পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কব্জির ওপরের অংশে কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়।

পরে খুলনা সদর থানার পুলিশ ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এসআরবি-৬-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার মিরাজ ওরফে স্পিকার মিরাজের পিসিপিআর বিশ্লেষণ করে কেএমপির আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। অপর আসামি ইব্রাহীম গাজীর বিরুদ্ধেও খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ ও ইব্রাহীম ওই ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-৬। তাঁদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপির সদর থানায় হস্তান্তর করা হবে।।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: