হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ৫৫ জন আহত

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের কয়েকটি এলাকায় একটি কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হয়েছেন। আহতদের

2026-10-14T17:20:41+00:00
2026-10-14T17:20:41+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ৫৫ জন আহত
হবিগঞ্জ সংবাদদাতা
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম 
প্রতীকী ছবি
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের কয়েকটি এলাকায় একটি কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাদরাসার চার শিক্ষার্থীও রয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বহুলা এলাকায় পথচারীদের ওপর আক্রমণ শুরু করে কুকুরটি। পরে রায়ধর, দীঘলবাগ, আনন্দপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় ঘুরে নারী, পুরুষ ও শিশুদের কামড়ায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

দীঘলবাগ মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হামিদ জানান, সকালে মাদরাসার চার শিক্ষার্থীকে কুকুরটি কামড় দেয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজিব ভট্টাচার্য জানান, বুধবার দুপুর ১টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৫৫ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: