পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৩

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

সারাদেশ

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের সাটারিং ভেঙে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন

2026-10-13T18:59:11+00:00
2026-10-13T18:59:11+00:00
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৩
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের সাটারিং ভেঙে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজীগঙ্গারামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর এলাকার আছাদুল হক ও রংপুরের শিহাব। আহত তিনজন হলেন বাবলা মিয়া, লিটন মণ্ডল ও সেলিম মিয়া। তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার নির্মাণাধীন নতুন ভবনে মঙ্গলবার সকাল থেকেই ১৩ জন শ্রমিক ছাদের কাজ করছিলেন। বিকেলে হঠাৎ সাটারিং ভেঙে পড়লে পাঁচ শ্রমিক ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আছাদুল হক ও শিহাবকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয় লোকজন আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন ২০২০-এর কোনো কর্মকর্তাকে দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে সাটারিং ধসে পড়ার কারণ এবং নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: