দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান, টিসি ফি নিয়ে অনিয়মের অভিযোগ

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) সংক্রান্ত আবেদন ফি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে অভিযান

2026-10-13T19:03:13+00:00
2026-10-13T19:03:13+00:00
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান, টিসি ফি নিয়ে অনিয়মের অভিযোগ
দিনাজপুর সংবাদদাতা
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) সংক্রান্ত আবেদন ফি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খাইরুল বাশার। এ সময় শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের ক্ষেত্রে টিসির জন্য নির্ধারিত আবেদন ফি বোর্ডের হিসাবে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে। এ অভিযোগের সত্যতা যাচাই করতেই অনুসন্ধানমূলক অভিযান চালানো হয়।

দুদকের সহকারী পরিচালক খাইরুল বাশার জানান, নিয়ম অনুযায়ী টিসির জন্য আবেদন করে ‘সোনালী সেবা’র মাধ্যমে এক হাজার টাকা ফি জমা দেওয়ার বিধান রয়েছে। এরপর শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান টিসি ইস্যু করে।

তবে অভিযোগ রয়েছে, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের মাধ্যমে শিক্ষা বোর্ডকে অবহিত না করেই কিছু শিক্ষার্থী এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়। এর ফলে ২০২৬ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের তথ্য আগের প্রতিষ্ঠানের নামেই থেকে যায়। এ সমস্যা সমাধানে শিক্ষার্থীরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে একসঙ্গে প্রায় চার হাজার আবেদন জমা পড়ে।

খাইরুল বাশারের ভাষ্য অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা বোর্ড নিয়মিত টিসি ইস্যু প্রক্রিয়ার বাইরে গিয়ে জরুরি ব্যবস্থা নেয়। বোর্ডের রেজুলেশন ও আলোচনার ভিত্তিতে ‘সোনালী সেবা’র মাধ্যমে নির্ধারিত এক হাজার টাকা ফি গ্রহণ ছাড়াই শিক্ষার্থীদের তথ্য আগের প্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের এই কর্মকর্তা জানান, অভিযানে সংগৃহীত নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করা হবে। এতে অর্থ আত্মসাৎ কিংবা অন্য কোনো অনিয়মের সংশ্লিষ্টতা পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন তৈরি করে কমিশনে দাখিল করা হবে।

অভিযানে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন ও উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত টিসি ফি আত্মসাতের অভিযোগের সত্যতা নিশ্চিত হয়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: