হত্যা মামলায় জামিন পেয়েই আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, বললেন ‘দমিয়ে রাখা যাবে না’

নারায়ণগঞ্জ সংবাদদাতা

রাজনীতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর)

2026-10-13T14:50:03+00:00
2026-10-13T14:50:22+00:00
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
হত্যা মামলায় জামিন পেয়েই আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, বললেন ‘দমিয়ে রাখা যাবে না’
নারায়ণগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ২:৫০ পিএম
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তিনি বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না।’

মঙ্গলবার সকালে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ তাঁর আবেদন মঞ্জুর করেন।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আইভী স্লোগান দেন। পরে গাড়িতে করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।

তুহিন হত্যা মামলায় আইভী এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তাঁর পুনর্জামিনের আবেদন নিষ্পত্তির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানির পাশাপাশি সাবেক মেয়রের পুনর্জামিনের আবেদন আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি করা হয়। থানার মামলা নম্বর ১৯। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।

এজাহারে নাম থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং তাঁর ভাতিজা আজমেরী ওসমান।

এ মামলায় নাম উল্লেখ করে মোট ৯৯ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: