জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে

2026-10-12T16:01:52+00:00
2026-10-12T16:01:52+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
রাজনীতি
জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম 
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে একদল লোক মিছিল নিয়ে তাঁর বাসার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসার জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়।

জি এম কাদের ও পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একদল লোক মিছিল নিয়ে জি এম কাদেরের বাসার সামনে যান। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। তবে হামলাকারীরা বাসার ভেতরে প্রবেশ করেননি।

ঘটনার পর জি এম কাদের জানান, সকালে নাশতা শেষে তিনি বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ বাইরে হইচই শুনতে পান। এ সময় তাঁকে উদ্দেশ করে ‘ভারতের দালাল’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। তাঁর ধারণা, সেখানে এক থেকে দেড় শ লোক জড়ো হয়েছিলেন। পরে তাঁরা বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়।

জি এম কাদের বলেন, থানায় ফোন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এর আগেই হামলাকারীরা চলে যান। হঠাৎ কেন এ হামলা হয়েছে, তা বুঝতে পারছেন না বলেও জানান তিনি।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ঘটনার পর জি এম কাদেরের বাসার সামনে পুলিশ অবস্থান নেয়। তবে হামলাকারীরা কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: