রিয়াদ বিমানবন্দরে হামলায় এনসিপির নিন্দা, নিহত বাংলাদেশিদের মরদেহ ফেরানোর দাবি

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা

2026-10-11T19:53:23+00:00
2026-10-11T19:53:23+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
রাজনীতি
রিয়াদ বিমানবন্দরে হামলায় এনসিপির নিন্দা, নিহত বাংলাদেশিদের মরদেহ ফেরানোর দাবি
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া যাত্রীদের সহযোগিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

রবিবার (১১ অক্টোবর) এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক সেলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এনসিপি।

দলটি জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা নিশ্চিত করতে হবে। নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ও সৌদি আরব সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া হজ-ওমরাহযাত্রীসহ অন্য যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

বিবৃতিতে এনসিপি আরও বলেছে, বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরে থাকা যাত্রী এবং বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের ঘটনায় নিরপরাধ মানুষের প্রাণহানি গভীর উদ্বেগের বিষয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে এনসিপি। দলটির মতে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: