রিয়াদে হামলায় বাংলাদেশিদের মৃত্যুতে জামায়াত সেক্রেটারির শোক, সরকারের প্রতি আহ্বান

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায়

2026-10-11T19:34:25+00:00
2026-10-11T19:34:25+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
রাজনীতি
রিয়াদে হামলায় বাংলাদেশিদের মৃত্যুতে জামায়াত সেক্রেটারির শোক, সরকারের প্রতি আহ্বান
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম 
ফাইল ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (১১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। নিরপরাধ মানুষের প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব।

সৌদি আরবে বসবাসরত ও কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন জামায়াতের এই নেতা। তিনি আহতদের যথাযথ চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: