নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তা

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগেনেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টাসহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

2026-10-12T15:05:22+00:00
2026-10-12T15:05:22+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
রাজনীতি
নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তা
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পিএম 
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা/ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টাসহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে রোববার রাতে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁদের বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তাঁরা সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছিলেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে মামলার তদন্তের অগ্রগতি এবং গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: