ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু

ঝালকাঠি সংবাদদাতা

সারাদেশ

ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে

2026-10-13T14:20:03+00:00
2026-10-13T14:20:03+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
ঝালকাঠি সংবাদদাতা
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম 
সংগৃহীত ছবি

ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: