মদনে মাদক সেবনের অভিযোগে আটক ৪

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায়

2026-10-13T14:14:51+00:00
2026-10-13T14:14:51+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
মদনে মাদক সেবনের অভিযোগে আটক ৪
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:১৪ পিএম 
সংগৃহীত ছবি

নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

মদন থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমানে মদন বাজার এলাকার বাসিন্দা) মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯), মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবদার গ্রামের আব্দুল জলিলের ছেলে তারেক (২৪)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, ‘মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: