খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনা মহানগরীর দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী আরমান বাহিনীর অন্যতম সহযোগী ওসমানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬

2026-10-12T16:18:57+00:00
2026-10-12T16:18:57+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার
খুলনা সংবাদদাতা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম 
খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার
খুলনা মহানগরীর দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী আরমান বাহিনীর অন্যতম সহযোগী ওসমানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ আভিযানিক দল।

সোমবার (১২ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ওসমান (৩০) খুলনার মহেশ্বরপাশা এলাকার দেওয়ান মুন্সির ছেলে।

অভিযানে অংশ নেয় এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানি ও এসআরবি-১২-এর যৌথ দল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার ওসমান খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আরমান বাহিনীর প্রধান আরমানের অন্যতম সহযোগী। তাঁর অপরাধসংক্রান্ত রেকর্ড পর্যালোচনায় খুলনা মহানগরীর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি ও চুরিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে তারা অভিযান পরিচালনা করে আসছে। চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতেও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারের পর ওসমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: