রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধার মরদেহ উদ্ধার, জমি নিয়ে বিরোধে নিহত বাঁশ ব্যবসায়ী

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন এক বাঁশ

2026-10-12T16:12:29+00:00
2026-10-12T16:12:29+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধার মরদেহ উদ্ধার, জমি নিয়ে বিরোধে নিহত বাঁশ ব্যবসায়ী
রাজশাহী সংবাদদাতা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম 
সংগৃহীত ছবি

রাজশাহীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন এক বাঁশ ব্যবসায়ী। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাতে রাজশাহী মহানগরীর কেদুর মোড় ও পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় ঘটনা দুটি ঘটে।

রাজশাহী মহানগরীর কেদুর মোড় এলাকায় নিহত বৃদ্ধার নাম বেলী খাতুন (৭০)। তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর চার ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলী খাতুনের বাড়ির এক ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও তাঁর সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, বেলী খাতুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্মীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

অন্যদিকে, পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন জিয়ারুল ইসলাম (৪৫)। তিনি মৃত ওসমান আলীর ছেলে এবং বাঁশের তৈরি আসবাবপত্রের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ারুল ও অভিযুক্ত মিনারুল সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের পূর্বপুরুষদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। রোববার মিনারুল বিরোধপূর্ণ জমি এক ক্রেতাকে দেখাতে গেলে জিয়ারুলের পক্ষের লোকজন বিষয়টি জানতে পারেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে জিয়ারুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: