অস্বাস্থ্যকর পরিবেশে আচার-চিপস তৈরি, ফেনীতে রিহান ফুডসকে লাখ টাকা জরিমানা

ফেনী জেলা সংবাদদাতা

সারাদেশ

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও চিপস উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং মেঝেতে খাদ্য উপাদান সংরক্ষণ ও পণ্য মোড়কজাত করার অভিযোগে

2026-10-12T16:06:48+00:00
2026-10-12T16:06:48+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
অস্বাস্থ্যকর পরিবেশে আচার-চিপস তৈরি, ফেনীতে রিহান ফুডসকে লাখ টাকা জরিমানা
ফেনী জেলা সংবাদদাতা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম 
সংগৃহীত ছবি

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও চিপস উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং মেঝেতে খাদ্য উপাদান সংরক্ষণ ও পণ্য মোড়কজাত করার অভিযোগে রিহান ফুডস নামের একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

অভিযান চলাকালে কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করতে দেখা যায়। এ ছাড়া পণ্য তৈরিতে পোড়া তেল ব্যবহার, মেঝেতে খাদ্য তৈরির উপকরণ সংরক্ষণ এবং মেঝেতে খাদ্যপণ্য মোড়কজাত করার মতো অনিয়ম পাওয়া যায়।

অভিযানে আরও দেখা যায়, কারখানাটিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী খাদ্য প্রস্তুতের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং স্বাস্থ্যবিধি পালনে অসচেতনতার বিষয়টিও উঠে আসে।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় রিহান ফুডসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন এবং ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিল ফেনী জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: