মদনে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, র‌্যালি ও আলোচনা সভা

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায়

2026-10-12T14:36:08+00:00
2026-10-12T14:36:08+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
মদনে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, র‌্যালি ও আলোচনা সভা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পিএম 
সংগৃহীত ছবি

নেত্রকোনার মদন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার।

অনুষ্ঠানে বক্তব্য দেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইদ্রিস মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, মদন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোরের ডাক প্রতিনিধি মো. আংগুর রহমান ভূঁইয়া, মদন শহীদ স্মরণিকা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রুবি আক্তার এবং সাংবাদিক মোশারফ হোসেন বাবুল। এ সময় বিএনপি নেতা এনামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘শিশুবিবাহ আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’। প্রতিপাদ্যের আলোকে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সমাজে মেয়েদের সমান অধিকার ও সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর যথাযথ বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ জন্য পরিবার থেকে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: